গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

আকিজ পেপার মিলের সামনে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাক ও ভেতরে থাকা মালামালের বড় একটি অংশ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গজারিয়া ফায়ার সার্ভিস জানায়, ভোর ভোর পৌনে ৪টার দিকে ট্রাকটিতে আগুন লাগে। ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, ট্রাকে আগুনে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে উশৃঙ্খল জনতা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, আগুনে কিছু কাগজ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X