কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, কঠোর নজরদারি

আমিনবাজারে পুলিশের চেকপোস্ট। ছবি: কালবেলা
আমিনবাজারে পুলিশের চেকপোস্ট। ছবি: কালবেলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এ উপলক্ষে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বাড়ানো হয়েছে। এ ছাড়া যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

সকালে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে শুরু হয় তল্লাশির কার্যক্রম। পুলিশের সদস্যরা ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ-মালপত্র তল্লাশি করছেন।

এসময় যাত্রীদের গন্তব্য ও যাত্রার কারণ সম্পর্কে জানতে চাইছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তবে আগের দিনের মতো আজ যাত্রীদের মোবাইল ফোন বা গ্যালারি তল্লাশির ঘটনা দেখা যায়নি।

চেকপোস্টে দায়িত্ব পালন করা আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম কালবেলাকে বলেন, আমাদের চেকপোস্ট কার্যক্রম নিয়মিত চলছে। কেউ যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।

তিনি জানান, এখন পর্যন্ত কাউকে সন্দেহজনক হিসেবে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এদিকে সকালে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে, যদিও দূরপাল্লার বাসের সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান কালবেলাকে বলেন, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত কয়েকদিন ধরেই বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট ও পিকেটিং কার্যক্রম চলছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, রামিসাকে ন্যায়বিচার পাওয়াতে উন্মুখ পুরো জাতি 

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X