তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাথর তুলতে বাধা দেওয়ায় বিজিবিকে অবরুদ্ধ, আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করেন শ্রমিকরা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী মহানন্দায় পাথর তুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পাথর শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রণচন্ডী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ভাদ্রুবাড়িতে টহলরত ছিলেন বিজিবির সদস্যরা। বেলা ১১টার দিকে মহানন্দা নদী থেকে বালু ও পাথরবোঝাই তিনটি ট্রলি আটক করে বিজিবি। এতে বিজিবির সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। তারা বিজিবির সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মীমাংসার জন্য বসেন। এ সময়ের মধ্যে পঞ্চগড় থেকে দুটি পিকআপে বিজিবির অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে এলে আবার উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বিজিবির ওপর হামলার অভিযাগে আটক চারজন হলেন, উপজেলার সদর ইউনিয়নের ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টরচালক সালমান আলী (৩০), একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৪), রণচন্ডী এলাকার ট্রাক্টরচালক অমিত হাসান (২৩) ও পঞ্চগড় সদর উপজলার তালমা এলাকার ট্রাক্টরচালক শিমুল হাসান (২৮)।

এদিকে এ ঘটনাটি নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী, মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ পাথর শ্রমিকরা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘সীমানা অতিক্রম করে একটি চক্র পাথর উত্তোলন করতে গেলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা আমাদের ৬-৭ জন্য সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। এর ফাঁকে সীমান্ত থেকে ট্রাক্টরগুলো সরিয়ে নেন তারা। পরে আমাদের বাড়তি সদস্য গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করেন। এ সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। অভিযোগ উঠা লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। বিকেল ৫টার দিকে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক ও জনপ্রতিনিধিসহ শ্রমিকদের নিয়ে বসা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘তিন ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১০

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৩

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৪

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৬

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৮

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৯

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

২০
X