রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছনা, জামায়াতকর্মীর বিচার দাবি

রাজশাহীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
রাজশাহীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

রাজশাহীর পবা উপজেলায় ধানের শীষের পক্ষে প্রচার চালানোর অভিযোগে মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামায়াতকর্মী নুরুল ইসলামের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনের আয়োজন করে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

ভুক্তভোগী দুই বোন নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগম অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় পবার আশরাফের মোড় এলাকায় জামায়াতকর্মী নুরুল ইসলাম তাদের ওপর শারীরিক হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, নুরুল ইসলাম প্রথমে স্যান্ডেল খুলে মারধর করেন, পরে দৌড়ে এসে নিলুফার পেটে লাথি মারেন। নিলুফার বোন নূরবানু ওই রাতেই কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, নগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ স্থানীয় নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুল রাজ্জাক।

তিনি বলেন, নির্বাচনী প্রচার শেষে ফেরার সময় নুরুল ইসলাম দুই নারী কর্মীকে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। তারা রাজি না হলে তিনি গালাগাল করেন এবং পরে হামলা চালান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘তর্কাতর্কির একপর্যায়ে আমি তাদের শুধু একবার ধাক্কা দিয়েছিলাম। বিষয়টি বড় কিছু নয়।’

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন কালবেলাকে জানান, জিডি আদালতে পাঠানো হয়েছে। আদালত অনুমতি দিলে তদন্ত শুরু করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X