বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে যা বললেন পারসা ইভানা

পারসা ইভানা I ছবি : সংগৃহীত
পারসা ইভানা I ছবি : সংগৃহীত

আজ দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ পারসা ইভানার জন্মদিন। অভিনয়ে প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই সুন্দরী। তবে জন্মদিনের উচ্ছ্বাসের মাঝেই এক চমকপ্রদ তথ্য দিলেন এই অভিনেত্রী। খোলাসা করলেন নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই অভিনেত্রী তার জন্মদিন পালন করছেন পরিবারের মাঝেই। বিশেষ এই দিনটি নিয়ে পারসা বলেন, ‘আমার বাবা-মা বিদেশে বসবাস করেন। দেশে আমি, আমার ভাই আর খালামনি থাকি। জন্মদিন উপলক্ষে আমার ফ্রেন্ড বাসায় আসছে। আমার ভাইয়ের আর আমার একসঙ্গে জন্মদিন, তাই সবাই মিলে আসছে আরকি।’

কোনো পার্টির আয়োজন করা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ইভানা বলেন, ‘আমি কখনো বার্থডে পার্টি করি না। আর আজ তো দেশের অবস্থা এমনিতেও ভালো না। ভাবছিলাম, ডিনার করতে যাব। বাট ওটাও আসলে হবে না মনে হয়। আর সবসময় বার্থডে উপলক্ষে ড্রেস বানাই, এবার আমার টেইলার ড্রেসটা নষ্ট করে দিয়েছে। বার্থডে উপলক্ষে যে ড্রেসটা বানাইছে, ওটা আর পরতে পারব না।’

এদিকে দীর্ঘ ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন পারসা ইভানা। কিন্তু পরে সেটা পরিণয়ে রূপ নেয়নি। প্রেম এবং বিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে এ বিষয়ে পারসা বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?

উল্লেখ্য, ২০১৫ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন পারসা। এরপর নির্মাতা কাজল আরেফিন রুমির পরিচালনায় নির্মিত ড্রামা সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ এ ইভা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X