কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অটিজমে আক্রান্ত শিশুকে সিঁড়ি থেকে ফেলে দিলেন অধ্যক্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্কুল থেকে বেরিয়ে আসতেই অটিজমে আক্রান্ত এক শিক্ষার্থীকে গলা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন এক অধ্যক্ষ (প্রিন্সিপাল)। এতে ওই শিক্ষার্থী মারাত্মকভাবে যখম হয়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তুরস্কের মানিসা শহরে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মূহূর্তে ভাইরাল হয়ে যায়।

এতে দেখা যায়, স্কুলের সিঁড়ি বেয়ে নিচে নামছিল ১৩ বছর বয়সী এক অটিস্টিক শিক্ষার্থী। এ সময় সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা প্রিন্সিপাল ওই শিক্ষার্থীকে ডেকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেন। আর এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে ওই প্রিন্সিপালের বরখাস্তের দাবি তুলেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলবাওয়াবার প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ায় সে গুরুতর আঘাত পেলেও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি। বরং শিশুটিকে একা একা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীর মা জানান, তার সন্তান বাড়ি ফিরে আসার পর শরীরে ধুলোবালু লেগে থাকতে দেওয়া যায়। এ সময় সে হাত ও মাথা ধরে ব্যথায় কুঁকড়ে ছিল। মা জিজ্ঞেস করতেই সে জানায়, প্রিন্সিপাল তাকে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে।

এরপরই ওই শিক্ষার্থীর মা স্কুলে গিয়ে সিসিটিভির ফুটেজ বের করে প্রিন্সিপালের বিরুদ্ধে স্কুলে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি প্রিন্সিপালের বিরুদ্ধে আদালতেও অভিযোগ দিয়েছেন। কারণ এর আগেও ওই শিক্ষক তার সন্তানের সঙ্গে খারাপ আচরণ করেন।

বিষয়টি এখানেই শেষ হয়নি ওই প্রিন্সিপালের এমন জঘন্য কাজের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে তুরস্কের অটিস্টিক সংহতি ও অধিকার সমিতি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X