নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

নোয়াখালীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালীর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর কবিরহাটে রুবেল (২৮) নামের এক চালকের গলা কেটে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। এ সময় একজনকে আটকে মারধর করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের চৌকিদার দোকানের পাশে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক মো. রুবেল কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামের ফখরুল ইসলামের ছেলে। মারধরের শিকার সুলতান আহম্মদ ছোটন (৩০) ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ার হাটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মো. রুবেল তার অটোরিকশা নিয়ে আব্দুল্লাহ মিয়ার হাট কলেজ রোড দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় চৌকিদার দোকানের পাশে এলে দুই যুবক তাকে কুপিয়ে ও গলায় ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রুবেলের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারী সন্দেহে সুলতান আহম্মদ ছোটন (৩০) নামে এক যুবককে ধরে মারধর করে। তার সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত চালক ও অটোরিকশাটি উদ্ধার করে। মারধরের শিকার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখান থেকে রাতেই অটোরিকশাচালক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘অভিযুক্ত সুলতানকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অপর সহযোগীকে ধরতে অভিযান চালছে। এ ঘটনায় কবিরহাট থানায় মামলা দায়ের হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X