লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকার শুধু আওয়ামী লীগবান্ধব : জি এম কাদের

লালমনিরহাটে শনিবার জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : কালবেলা
লালমনিরহাটে শনিবার জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : কালবেলা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের সরকার মানুষবান্ধব নয়। কৃষক, শ্রমিকবান্ধবও নয়। এরা শুধু আওয়ামী লীগবান্ধব। তিনি বলেন, ‘আমরা বৈষম্যের শিকার।’ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে দুই ভাগ করেছে। নিউইয়র্ক টাইমস বলছে, গণতন্ত্র ধ্বংস হয়ে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে দেশ।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। এ জন্য ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত ভালো প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে। আপনারা জনগণের কাছে গিয়ে জাতীয় পার্টির উন্নয়নের কথা বলুন। জাতীয় পার্টিকে শক্তিশালী করুন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘৯০ সালের পর থেকে যখনই যে ক্ষমতায় গেছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এই সরকারও জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কেউই জনগণের হৃদয় থেকে জাতীয় পার্টিকে, লাঙ্গল প্রতীককে মুছে ফেলতে পারেনি। বরং আজকে সেই লাঙ্গল প্রতীক, জাতীয় পার্টি আরও উজ্জীবিত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে।’

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

সম্মেলন শেষে শেরীফা কাদেরকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X