ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঋণগ্রস্ত কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

ফটিকছড়িতে কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
ফটিকছড়িতে কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের ফটিকছড়িতে সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন তাপস দে। চারশ শতক জমির কাটা আমন ধান ঘরে তোলার আগ মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহানগর গ্রামের কেশব কুমার বাবুর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কৃষক তাপস দে এবং তার পরিবার বিভিন্ন এনজিও থেকে সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়ে ১২ কানি বর্গা জমিতে চাষাবাদ করেন। তাদের জমিতে ভালো ফলন হয়েছে। তারা ধান কেটে জমিতে স্তূপ করে রাখেন। সেখানে ১০ কানি বা ৪০০ শতক জমির ধান আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

কৃষক তাপসের স্ত্রী রিংকু রানী দে কালবেলাকে বলেন, আমার স্বামী, সন্তান এবং সন্তানের বউ সবাই বিভিন্ন এনজিও থেকে সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়েছি। এভাবে ধান পুড়িয়ে তারা আমাদের সব পরিশ্রম শেষ করে দিয়েছে, আমাদের মাথার ওপর ঋণের বোঝা চাপিয়ে দিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।

কৃষক তাপস দে এবং কিল্টন দে বলেন, বিলের মধ্যে যেহেতু ধান ছিল, আমরা রাতে কয়েকবার ঘুম থেকে উঠে জমির কাটা ধান পাহারা দিই। ঘটনার দিন রাত ৩টার দিকে গিয়ে দেখি ধানের মধ্যে আগুন জ্বলছে। পরে আমাদের চিৎকারে সবাই ছুটে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে আমাদের সব ধান পুড়ে ছাই হয়ে যায়। আমরা অভিযুক্ত কয়েকজনের নামসহ প্রশাসনকে বিচার দিয়েছি। এর সুষ্ঠু বিচার এবং আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

ঘটনার পর একই এলাকার সানী দাশ, প্রদীপ কুমার দাশ এবং তয়ন দেবের বিরুদ্ধে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক তাপস কান্তি দে।

হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারা ধারদেনা করে এ ধান চাষ করেছেন। গরিব পরিবারটি যখন ফলন ঘরে তুলবে ঠিক তখনি অভিযুক্তরা এ ন্যক্কারজনক কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম কালবেলাকে বলেন, ধান পুড়ে দেওয়ার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার পর সরেজমিনে পুলিশ গেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী কালবেলাকে বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X