মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ধরা পড়ল ২ মণের পাখি মাছ

জেলের জালে ধরা পড়া পাখি মাছ। ছবি : কালবেলা
জেলের জালে ধরা পড়া পাখি মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জসিম মোল্লা নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ মণ ওজনের একটি ফ্লাইং ফিশ বা পাখি মাছ। স্থানীয়ভাবে এটা গোলপাতা মাছ নামেও পরিচিত।

রোববার (১৬ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে এলে মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

মৎস্য আড়তদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে গোলপাতা বা পাখি মাছ বলা হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী নাসির মুন্সী বলেন, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় তেমন একটা দাম ওঠে না। সানজিদা ফিশের স্বত্বাধিকারী রফিক পাটোয়ারী মাছটি প্রতি কেজি ৩১২ টাকা ধরে ২৫ হাজার টাকায় কিনে নেন।

মাছটি পাওয়া জেলে জসিম মোল্লা বলেন, জাল টানতে গিয়ে দেখি অন্যান্য মাছের সঙ্গে এই বিরল পাখি মাছটি উঠে আসে। কিন্তু চাহিদা কম থাকায় দামও একটু কম পেয়েছি।

মাছটির ক্রেতা রফিক বলেন, পাখি মাছগুলো সচরাচর তেমন একটা পাওয়া যায় না। এ মাছগুলো বিদেশেও রপ্তানি হয়। তবে দেশের নামিদামি রেস্টুরেন্টগুলোতে এ মাছের চাহিদা রয়েছে। মাছটিকে কেটে আমি ককসিট করে ঢাকায় পাঠাব। আশা করি ভালো দামে বিক্রি করতে পারব।

ইকোফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী। মাছটি ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়। মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস। তবে এ অঞ্চলের জেলেরা এই মাছকে পাখি মাছ হিসেবে জানে। মাছটি খেতে খুবই সুস্বাদু। এ মাছের পুষ্টিগুণ মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X