খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

খুলনায় মুরগির ঘরের ভেতর থেকে নানিসহ দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
খুলনায় মুরগির ঘরের ভেতর থেকে নানিসহ দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

খুলনায় মুরগির ঘরের ভেতর থেকে নানিসহ দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। রোববার (১৬ নভেম্বর) আটটার দিকে নগরীর লবণচরা এলাকার মুক্তা কমিশনার কালভার্টের দরবেশ গলি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম কালবেলাকে বলেন, নানিসহ দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। নিহত ব্যক্তিদের দুপুরে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। রাতে পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানান এ কর্মকর্তা।

নিহতরা হলেন– আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), নাতি মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬)। তিনজনের লাশ তাদের বসত ঘরের পাশে মুরগির খামারের মধ্যে পাওয়া যায়।

জানা গেছে, রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাত কেউ একই পরিবারের ওই তিন সদস্যকে হত্যা করে থাকতে পারে। পরিবার ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ধরে তাদের খোঁজ না পেয়ে সন্ধ্যা নাগাদ বাড়ির মধ্যে থাকা মুরগির খোপের পাশে মরদেহ তিনটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা বাচ্চা দুটিকে নানির কাছে রেখে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান।

সন্ধ্যায় তারা দুজন বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে তাদের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর তারা ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি জানান, তাদের তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। আর মরদেহগুলো শক্ত হয়ে রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X