মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে পুলিশের অভিযানে পরিষ্কার হলো ফুটপাত

সিলেটের সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
সিলেটের সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

সিলেটের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সুরমা টাওয়ারের সামন থেকে অভিযান শুরু করে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্রা, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় হকারমুক্ত করল পুলিশ।

স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে ফুটফাতের রাস্তা দখল করে ব্যবসা করে আসছে হকাররা। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে ছোট সড়ক ও পাড়া-মহল্লায়ও ছড়িয়ে পড়েছে হকারদের বিস্তৃতি। সিলেট যেন হয়ে উঠেছে হকারময় এক নগরী। প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ফুটপাতও হকারদের দখলে চলে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত সমানভাবে হকারদের উপস্থিতি চোখে পড়বে। এর ফলে মানুষের হাঁটা চলা ও গাড়ি চালাতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। শনিবার সকাল থেকে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্রা, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তা দখল করে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে। পুলিশের এ অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ওসি আলী মাহমুদ ও বন্দর বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি নিশু লাল দেসহ থানা পুলিশ, বিভিন্ন ফাঁড়ির ইনচার্জরা।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ফুটফাতের কারনে মানুষের নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল, মহিলাদের ভ্যানিটি ব্যাগ ছিনতাই হয়। তা ছাড়া মানুষের হাঁটা চলা ও গাড়ি চালাতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। আমরা শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় হাজার খানেক হকার উচ্ছেদ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলোতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১০

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১১

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১২

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৩

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৪

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৫

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৭

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৮

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৯

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

২০
X