‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা

মর্টার শেল। পুরোনো ছবি
মর্টার শেল। পুরোনো ছবি

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষিজমিতে একটি মর্টার শেল আঘাত হেনেছে। এতে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় ঘাস কাটছিলেন দুই কৃষক। এ সময় পূর্ব দিক থেকে কৃষি জমিতে আঘাত হানে একটি মর্টার শেল। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন দুই কৃষক। স্থানীয়রা সীতাকুণ্ড মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ‎ ‎স্থানীয় যুবক মো. রানা বলেন, মর্টার শেলটি যে স্থানে পড়েছিল তার পাশেই দুজন কৃষক ঘাস কাটছিলেন। অল্পের জন্য তারা প্রাণে বাঁচলেন। এটি জমিতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কেঁপে ওঠে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎লিটন চন্দ্র দাস নামের আরেক যুবক বলেন, ভাগ্য ভালো যে মর্টার শেলটি কাদাযুক্ত মাটিতে পড়েছিল। যদি শুকনো মাটিতে পড়ত তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ। যদি এলাকায় কোনো ঘরে পড়ত তাহলে এলাকার অনেক বড় ক্ষয়ক্ষতি হতো।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মর্টার শেলটি উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X