সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ২৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ২৩ জেলে উদ্ধার। ছবি : কালবেলা
বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ২৩ জেলে উদ্ধার। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দুটি ট্রলারে টানা তিন দিন ভাসতে থাকা ২৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস বুড়িগোয়ালিনি থেকে বরগুনায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিসের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের সদস্যরা মেটের খাল এলাকায় নিয়মিত টহলকালে গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে সাগরের ঢেউয়ে ভাসতে থাকা দুটি ট্রলার দেখতে পায়। ট্রলারের লোকজন তাদের হাতে থাকা গামছা ও বাংলাদেশের পতাকা নেড়ে সাহায্য প্রার্থনা করে। বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়।

বনবিভাগের টহলদল ভাসমান দুটি ট্রলারসহ ২৩ জন জেলেকে উদ্ধার করে এবং স্থানীয়ভাবে তাদের সেবা সুস্থ করে শনিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস বুড়িগোয়ালিনিতে নিয়ে আসা হয়।

বন বিভাগের পক্ষ থেকে বিকল ট্রলার দুটি মেরামতসহ আজ দুপুরে তাদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিকল ট্রলারের জেলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গোডাউনপাড়া স্টেডিয়াম রোড়ের মো. জামাল (৬৩) জানান, উদ্ধার হওয়া সকল জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা এম ভি মা ও এম ডি লিমা নামক দুটি ফিশিং ট্রলারের জেলে। গহিন সাগরে মাছ ধরার সময় গত ১৩ সেপ্টেম্বর তাদের ট্রলার দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। কোনোভাবেই ইঞ্জিন মেরামত করতে না পারায় এবং সাহায্যের জন্য আশপাশে কোনো ট্রলার না পাওয়ায় তারা সাগরের পানিতে ভাসতে থাকে।

তিনি বলেন, ইতোমধ্যে সাগরে ঝড় সৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়ায় পতিত হয়ে তারা জীবননাশের হুমকিতে পড়ে যায়। ট্রলার দুটি ভাসতে ভাসতে গত ১৫ সেপ্টেম্বর বিকালে সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের কাছে এলে টহল দল তাদের উদ্ধার করে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার পর ট্রলার দুটি মেরামত করে তাদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, সুন্দরবন ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকা বন বিভাগ সুন্দরবন রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিভিন্ন সময় সাগর বা নদীতে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধারের মাধ্যমে মানবিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। তিনি জানান, ইতোপূর্বেও গত ২০ আগস্ট বনবিভাগের স্মার্ট টহল টিম সুন্দরবনের হলদেবুনিয়ার নিকটবর্তী রায়মঙ্গল নদী হতে ভাসমান ২৪ জন জেলেকে উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত যাওয়ার ব্যবস্থা করেছিলেন।

গত ২১ আগস্ট পুষ্পকাঠি অভয়ারণ্য এলাকা থেকে ৬৫ জন জেলেকে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গত ২ আগস্ট মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্র এলাকা হতে সাতজন জেলেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছিল।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X