কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (রেজা) নির্বাচনে প্রকৌশলী মো. নুর ইসলাম তুষার সভাপতি এবং প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৭টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম।

নির্বাচনে সভাপতি পদে মো. নুর ইসলাম তুষার পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আওলাদ হোসেন বাচ্চু পেয়েছেন ৭৪ ভোট। এ ছাড়া মো. হাবিবুর রহমান পেয়েছেন ৬৯ ভোট ও মো. ফিরোজ আহমেদ পেয়েছেন ৩৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী মো. আহসান হাবীব লেলিন পেয়েছেন ২৪১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মমিন তালুকদার প্রিন্স পেয়েছেন ৮১ ভোট। নির্বাচনে ২১১ ভোট পেয়ে প্রথম যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. সাজ্জাদুল হক ফারুকী সোহেল। তার প্রতিদ্বন্দ্বী মো. জাকির হাসান সুমন পেয়েছেন ১১০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. শরিফুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী মো. নূর আমিন লালন পেয়েছেন ১২৭ ভোট।

দপ্তর সম্পাদক পদে ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন কেএম ফারজাদুল ইসলাম মিরন। তার প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম জনি পেয়েছেন ১০৩ ভোট। প্রচার সম্পাদক পদে ১৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আল আমিন সোহাগ। তার প্রতিদ্বন্দ্বী মো. সাজেদুর রহমান সাজু পেয়েছেন ১৪৮ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন যুবরাজ হোসেন এবং অর্থ সম্পাদক পদে অনিক ইসলাম নির্ঝর। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মাহাবুবুল আলম বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটাররা সশরীর ও অনলাইন—উভয় মাধ্যমে ভোট দিয়েছেন।’ আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও আইইবি ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল হাসান উজ্জ্বল বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেননি। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।’

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X