রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন মেলায় নেই সাংবাদিক ও আ.লীগ নেতারা, এমপির ক্ষোভ

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উপজেলা আ.লীগের নেতারা ও সাংবাদিকরা উপস্থিত না থাকায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কথা বলেন। তিনি বলেন, আজ উন্নয়ন মেলা হচ্ছে। এগুলো কারা প্রচার করবেন সেই সাংবাদিকরা এখানে নেই।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউএনওর সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে তিনি বসে এগুলো সমাধান করবেন।

তিনি বলেন, ইউএনও নতুন মানুষ ভুলত্রুটি থাকতে পারে, এগুলো সবাই মিলে বসে সুরাহা করে নেন।

তিনি আরও বলেন, উন্নয়ন মেলায় আ.লীগের নেতারা নেই। রাণীশংকৈল উপজেলায় ছোট বড় যে কোনো অনুষ্ঠানে উপজেলা আ.লীগের নেতাদের সরব উপস্থিতি থাকে। অথচ এ অনুষ্ঠানে নেই। কেন নেই?

এমপি হাফিজউদ্দিন উপজেলার অন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন ইউএনও, ওনার সাথে আপনারা আলোচনা করেন। পূর্বের ইউএনওরা এখানে কীভাবে চলতেন। তা ছাড়া আ.লীগ নেতাদের সঙ্গে বসে ভুলক্রটিগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করে নেওয়ারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল বাতিন স্বপন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান, আবুল কালাম, আলহাজ আবুল হোসেন ও আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

উন্নয়ন মেলায় আ.লীগের নেতারা না থাকার ব্যাপারে জানতে চাইলে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ বলেন, এ ইউএনও যোগদানের পর উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের সঙ্গে কোনো মতবিনিময় করেননি। আমাদের অবমূল্যায়ন করেই চলছে। এ কারণে আমরা কোনো অনুষ্ঠানে যাচ্ছি না।

অপরদিকে রাণীশংকৈল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া প্রতিনিধি মো. বিপ্লব বলেন, এ ইউএনও আসার পর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো মতবিনিময় বা পরিচিতি সভা করেনি। তা ছাড়া সাংবাদিকদের কোনো সংবাদের বক্তব্য চাইলেও তিনি টালবাহানা করেন। আজকের উন্নয়ন মেলার চিঠিও তিনি দেননি। তাই আমাদের দিবসটির উদযাপনের কথা জানা না থাকায় সেখানে যাওয়া হয়নি।

স্থানীয় প্রেস ক্লাবগুলোতে উন্নয়ন মেলার চিঠি না দেওয়া ও আ.লীগ নেতাদের অনুপস্থিতির কারণ জানার জন্য ইউএনওর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তাতে সাড়া দেননি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক অনুষ্ঠানের চিঠি দিতে হবে। সবার সঙ্গে মিলেমিশেই কাজ করতে হবে। বিষয়গুলো নিয়ে তিনি ইউএনওর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১০

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১১

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৩

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৪

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৬

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

১৭

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

১৮

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

১৯

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

২০
X