মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। ছবি : কালবেলা
চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। ছবি : কালবেলা

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা কোনোভাবেই বৈধ নয়। নোটারি বিবাহের আইনি স্বীকৃতি নেই। এটি প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতসহ সব ধরনের আইনি ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি আইনি অপরাধ নয়; এটি শিশুর শারীরিক-মানসিক স্বাস্থ্য, শিক্ষাজীবন ও সমাজে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। বক্তব্য দেন- চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুস সবুর মোল্লা (কাজল) ও লিতাকত আলী (লাভলু) ও আব্দুস সালাম মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X