মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

নরসিংদীর বাসাইল রেলক্রসিং। ছবি : কালবেলা
নরসিংদীর বাসাইল রেলক্রসিং। ছবি : কালবেলা

নরসিংদীতে কমিউটার ট্রেনে কাটা পড়ে নিহত আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শহরের বাসাইল রেলক্রসিংসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের মো. আবুল কাসেমের ছেলে। নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি ভাড়া বাসায় থেকে থার্মেক্স গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন তিনি।

রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। সকাল পৌনে ৮টার দিকে বাসাইল রেলগেটসংলগ্ন স্থানে অবস্থান করছিলেন তিনি। এ সময় ভৈরব থেকে ছেড়ে আসা নরসিংদী কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। আর পাশের রেললাইনে বিপরীত দিক থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের দিকে ছুটছিল। ওই সময় ঢাকাগামী রেললাইনে দাঁড়িয়ে পারাবত এক্সপ্রেস অতিক্রম করার জন্য অপেক্ষা করছিলেন তিনি।

একপর্যায়ে নরসিংদী কমিউটার ট্রেনটি মামুনের নিকটবর্তী চলে আসায় ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা বারবার তাকে সরে যেতে ডাকছিলেন। কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি কোনো সাড়া দেয়নি, এমনকি ট্রেনের হুইসেলের শব্দও তিনি বুঝতে পারেননি। পরে ওই ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার করেন।

বাসাইল রেলগেটের গেটম্যান আনোয়ার হোসেন বলেন, নরসিংদী কমিউটার ও পারাবত এক্সপ্রেস ট্রেন দুটি একই সময়ে রেলগেট অতিক্রম করছিল। এতে তিনি হতভম্ভ হয়ে পড়েন। ট্রেন আসছে, ট্রেন আসছে- বলে অনেক ডাকাডাকি করলেও শুনতে পাননি। এরপরই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত শ্রবণ প্রতিবন্ধী ওই ব্যক্তির ১০ টুকরো লাশ উদ্ধার করেছি আমরা। কোনো অভিযোগ নেই মর্মে তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X