নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে বেঁধে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পর্যটক (১৮)। এ সময় তার স্বামীকে গাছে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (১৮ জুন) তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারীর স্বামী।

আসামিরা হলেন- উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে জাহাঙ্গীর ওরফে ভাগ্নে জাহাঙ্গীর (৩৫), একরামুল হকের ছেলে রিয়াদ (৩০) ও আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২৮)।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, দুপুরে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে সদর উপজেলা থেকে মোটরসাইকেল নিয়ে ওই দম্পতি কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকায় বেড়াতে যান। বেলা ১১টার দিকে বাগানের পাশে ছবি তোলার সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে এসে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে।

মামলার বাদী কালবেলাকে বলেন, ‘আমি গাড়ি চালাই। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ২০ মার্চ আমরা আদালতের মাধ্যমে বিয়ে করি। সেদিন ঘুরতে গেলে আসামিরা আমাকে বেঁধে রেখে আমার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। আমি ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি দিয়েও স্ত্রীকে রক্ষা করতে পারিনি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে খবর পেয়ে রোববার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X