গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এবং সকালে পৃথক দুটি ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ ও পাগলা থানার ওসি মো. রাজু আহাম্মদ পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পৌর শহরের ইমামবাড়ি এলাকায় মো. মোখলেছ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৭) এবং মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে জাহিদ মিয়া(১৪)।

নিহত সাজ্জাদ হোসেন স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং জাহিন মিয়া ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালের নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, বিকালে সাজ্জাদ হোসেন বাড়ির পাশে গাছ থেকে কামরাঙ্গা পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকালে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে সাজনি গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে স্কুল ছাত্র জাহিদ হোসেন। আশঙ্কা জনক অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ফজলুল হক আদর্শ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক শ্রী স্বদেশ বন্ধু সরকার বলেন, জাহিদ বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে স্কুলের ছাত্র শিক্ষক এবং এলাকাবাসী আমরা সবাই শোকাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X