রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নাটোর-পাবনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭২

সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান। ছবি : সংগৃহীত

নাটোর ও পাবনার তিনটি উপজেলায় টানা অভিযানে ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুজন সর্বহারা, অস্ত্রধারীর সহযোগী, নিয়মিত মামলার ২১ আসামি, মাদক মামলার ৪ আসামি, ২১ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (জিআর/সিআর), দুজন সাজা পরোয়ানাভুক্ত (জিআর/সিআর) এবং ২২ জন সন্দিগ্ধকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৩টি দেশি অস্ত্র (ছোরা, হাসুয়া, চাপাতি) ও একটি বিদেশি অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নাটোরের শহিদুল ইসলামকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনের আটটি মামলা বিচারাধীন।

ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, সর্বহারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারই এই অভিযানের মূল লক্ষ্য।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ/ক্রাইম ম্যানেজমেন্ট), সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, সার্কেল অফিসার, ওসি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং রেঞ্জ রিজার্ভ ফোর্স অংশ নেয়। পুরো অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন রেঞ্জ ডিআইজি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ধরনের বিশেষ অভিযান পর্যায়ক্রমে রেঞ্জাধীন সব জেলায় পরিচালিত হবে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর পদ্মা নদীর চারটি চরে ‘অপারেশন ফাস্ট লাইট’ চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ২০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয়টি থানায় ‘অপারেশন ফাস্ট লাইট-২’ পরিচালনা করে ৬৪ জনকে গ্রেপ্তার এবং অস্ত্র-মাদক উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১১

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১২

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৩

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৫

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৭

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৮

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

২০
X