কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি : কালবেলা
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি : কালবেলা

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক সাধারণ কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মামুন কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলম কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে চিকিৎসকদের প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলের অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ।

মৃত জাহাঙ্গীর আলম ঢাকা মহানগরীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি, লাইন-৫, এমসিসি ক্যাম্প এলাকার বাসিন্দা। তিনি সিআর মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তরিত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন কালবেলাকে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X