শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে অনশন ভাঙলেন সেই এনসিপি নেতা

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান মুগ্ধ স্কয়ারে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলমকে তরল পানীয় পান করিয়ে অনশন ভাঙান। ছবি : কালবেলা
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান মুগ্ধ স্কয়ারে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলমকে তরল পানীয় পান করিয়ে অনশন ভাঙান। ছবি : কালবেলা

অবশেষে ১৯ ঘণ্টা পর অনশন ভাঙলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রশাসন কর্তৃক তার দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় অনশন ভাঙেন তিনি।

এ আগে সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনশন শুরু করেন জাহাঙ্গীর আলম।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান উপজেলার মুগ্ধ স্কয়ারে উপস্থিত হয়ে তাকে তরল পানীয় পান করিয়ে অনশন ভাঙান।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান বলেন, জাহাঙ্গীর আলমের উত্থাপিত দাবিগুলো আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। বিশেষ করে উপজেলার বাইরে থেকে কোনো সারের ডিলার নিয়োগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সকল ডিলারকে বিষয়টি বলে দেওয়া হয়েছে। বর্তমানে এ উপজেলায় সারের কোনো সংকট নেই। কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, সারের ডিলার সিন্ডিকেট, পাচার এবং কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের নিদারুণ ভোগান্তিতে ফেলা হচ্ছিল। সরকারি বরাদ্দে অনিয়ম, বাইরের উপজেলা থেকে ডিলার নিয়োগের চেষ্টা এবং হিমাগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনা কৃষকের জীবন-জীবিকায় বড় আঘাত। এসব কারণেই আমি আমরণ অনশনে বসেছিলাম।

তিনি আরও বলেন, প্রশাসন আমার সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে দাবির ব্যত্যয় ঘটলে আবারও একই কর্মসূচিতে ফিরে আসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X