বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত রাজাকার সৃষ্টি করেছে : কাজী আলাউদ্দিন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কাজী মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখছেন কাজী মো. আলাউদ্দিন। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজাকার সৃষ্টি করেছে উল্লেখ করে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তারা শুধু বিরোধিতা করেই থেমে থাকেনি, সনাতন ধর্মাবলম্বীদের ওপরও নির্যাতন করেছে। অত্যাচার সহ্য করতে না পেরে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মুরারীকাটি সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দিন বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ এগোলেও জামায়াতে ইসলামী এখনো সর্বজনীন হতে পারেনি। মানুষের সেবা করাই যেখানে ধর্ম, সেখানে তারা নিজেদের প্রতিষ্ঠানে শুধু শিবিরকর্মীদের চাকরি দেয়। সাধারণ মানুষ বা যারা ছাত্রশিবির করে না, তাদের কোনো সুযোগই থাকে না।

তিনি আরও বলেন, যারা নিজের দলের বাইরে কাউকে গ্রহণ করতে পারে না, তারা দেশ ও জনগণকে কীভাবে প্রতিনিধিত্ব করবে— এ প্রশ্ন আজ মানুষের মনে। আশাশুনি-কালিগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা ভোট দিলে এ অঞ্চলের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করব।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন— আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, মহিলা দলের নেত্রী ডা. মর্জিনা ইসলামসহ অনেকে। সভাপতিত্ব করেন তুয়ারডাঙ্গা এসএফ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায়। সঞ্চালনা করেন বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X