মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ করার প্রতিশ্রুতি কাজী আলাউদ্দীনের

সাতক্ষীরার খাজরা ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা
সাতক্ষীরার খাজরা ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, আশাশুনির মানুষের দীর্ঘদিনের অবহেলা ও দুর্দশা ঘুরে দেখেছি। দেশের নানা জায়গায় উন্নয়ন হলেও আশাশুনিতে তার ছোঁয়া পৌঁছায়নি। নির্বাচিত হতে পারলে এখানকার সার্বিক উন্নয়নের পাশাপাশি খাজরা ইউনিয়নকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার খাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, এলাকার অন্যতম বড় সমস্যা পানি নিষ্কাশন। খালের দখল মুক্তি, পুনর্খনন এবং অবৈধ নেট পাটা অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে।

উন্নত স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

দক্ষিণ গদাইপুর দুর্গা মন্দিরের সভাপতি অসীম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকটি সঞ্চালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ও মহিলা দলের নেত্রী মাজিনা ইসলাম প্রমুখ।

শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X