তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রীকে (১৫) যৌন নিপীড়নের অভিযোগে কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসায় এ যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার আবাসিক থেকে পড়াশোনা করতেন ওই ছাত্রী। এক সপ্তাহ আগে গভীর রাতে অভিযুক্ত ছাত্রীকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান ছাত্রীকে যৌন নিপীড়নের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পরিদর্শক মো. নুরে আলম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X