বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বরিশালজুড়ে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরই দলের নেতাকর্মীরা শোকে কাতর হয়ে পড়েন। তারা জড়ো হতে থাকেন দলীয় কার্যালয়ে।

সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতাকর্মীরা। তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার মত একজন ন্যায় পরায়ন, দেশপ্রেমী নেত্রী আর আসবে না দেশে। তাকে হারিয়ে শুধু বিএনপি নেয়, অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে গোটা বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগরের সাবেক আহ্বায়ক আলী হায়দার বাবুল, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

এদিকে, বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগরসহ প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনায় প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম, দোয়া-মোনাজাত এবং শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা। বিবৃতিতে তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X