নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে অটোরিকশা চোর চক্রের মূলহোতা রাজু মন্ডল গ্রেপ্তার । ছবি : কালবেলা
নওগাঁর বদলগাছীতে অটোরিকশা চোর চক্রের মূলহোতা রাজু মন্ডল গ্রেপ্তার । ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে অটোরিকশা চোর চক্রের মূলহোতা রাজু মন্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অজ্ঞান জিল্লুর রহমান রহমান নামে এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার চকবেনী এলাকা হতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাজু মন্ডল (৪০) বগুড়া জেলার শীবগঞ্জ থানার নগরজান গ্রামের মৃত সোলায়মান মন্ডলের ছেলে। আর উদ্ধার হওয়া ভিকটিম জিল্লুর রহমান নওগাঁর পত্নীতলা থানার সিধাতৈল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাজু মন্ডল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সে বিভিন্ন জেলায় গিয়ে প্রথমে সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া করেন। এরপর সন্ধ্যা হলে অটোচালককে কৌশলে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ পর্যন্ত বিভিন্ন জেলায় সে পাঁচটি অটোরিকশা একই কায়দায় চুরি করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে এক হাজার টাকায় রাজু মন্ডল সারাদিনের জন্য একটি অটোরিকশা ভাড়া নেয়। পরবর্তীতে দিন গড়িয়ে রাত হলে আসামি কৌশলে ভিকটিমকে চেতনা নাশক জুস খাইয়ে অজ্ঞান করে।

এরপর ভিকটিমকে সুবিধাজনক জায়গায় ফেলে দেওয়ার সুযোগ খুঁজছিল। গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বদলগাছীর চকবেনী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোর চক্রের মূলহোতা রাজুকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ভিকটিম জিল্লুর রহমান রহমানকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গ্রেপ্তারকৃত রাজু মন্ডলকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১০

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১১

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১২

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৩

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৪

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৫

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৬

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৭

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৮

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৯

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

২০
X