কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার

পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি : কালবেলা
পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি : কালবেলা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে ইয়াবা, গাঁজাসহ মেহেদী হাসান (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান শ্রী বল্লভপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর ২২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রী বল্লভপুর সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেহেদী হাসানের দেহ তল্লাশি করে ৬ হাজার ২০০টি ইয়াবা, ২ কেজি গাঁজা, ২৪ হাজার ৬০০ টাকা এবং দুটি পাসপোর্ট জব্দ করা হয়। এ ছাড়া মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ওসি বলেন, ‘মেহেদী হাসানের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাইসহ মাদকের সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X