শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর

টাঙ্গাইলের সখীপুরের কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
টাঙ্গাইলের সখীপুরের কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচন করবেন বলে জানান। তিনি বলেন, ‘আমি ভোটে আপনাদের এখানে টাঙ্গাইল-৮ আসনে দাঁড়াব। আপনারা দোয়া করবেন।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরের কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি দুই কোটি টাকা ঋণ নিয়েছিলাম। ১৩ কোটি দিয়েছি। তবুও নাকি শোধ হয় নাই। এখনো নাকি আরও ২২ কোটি পায়। এবার নিয়ত করেছি, কবে মরে যাব ঠিক নাই, এবার ওইগুলো পরিশোধ করে নির্বাচনে দাঁড়িয়ে পড়ব।’

এ সময় খালেদা জিয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি খালেদা জিয়াকে বলেছিলাম, আমার নেতা বঙ্গবন্ধু। আমার নেতাকে নিয়ে আলতু-ফালতু কথা বললে আমি কিন্তু বসে থাকব না। কিন্তু আমি খালেদা জিয়াকে দেখেছি, তার মধ্যে শালীনতা আছে, ভদ্রতা আছে। খালেদা জিয়া আমাকে বলেছিলেন, বঙ্গবন্ধু এত বড় নেতা তার মৃত্যু দিনে জন্মদিন পালন করতে আমার ভালো লাগে না। কিন্তু দলের কিছু লোকের জ্বালায় আমি তা পারিনি।’

আমেরিকার ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ধানের শীষ মার্কারা আপনারা যে লাফান, আমেরিকায় ঢোকার কিন্তু তারেকেরও সুযোগ নাই। তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আছে।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস ছবুরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীরপ্রতীক), কাদের সিদ্দিকীর সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১০

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১১

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১২

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৩

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৪

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৫

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৬

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৭

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৯

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

২০
X