মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় দুই শিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় দুই শিক্ষক গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী কামরুল হাসান শুভ (১৩) হত্যা মামলায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জুন) বিকেলে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স থেকে শাফায়েত হোসেন (৪৫) ও হাফেজ মো. মোস্তফা কামাল নামে ওই দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে রোববার রাতে মাদ্রাসা শিক্ষার্থী শুভর মা রেখা আক্তার বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক শাফায়েত হোসেন (৪৫) ও হাফেজ মো. মোস্তফা কামাল (৩৮) সহ অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেন।

এর আগে রোববার সকালে রামগঞ্জ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার হিফজখানা ও এতিমখানা কমপ্লেক্সের নাজেরা বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান শুভ অসুস্থ হওয়ার পর রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

কামরুল হাসান শুভর পরিবার ও তার মা রেখা আক্তারের দাবি, তাদের ছেলে কামরুল হাসান শুভকে শিক্ষকরা পিটিয়ে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আটক শিক্ষকদের শাস্তি দাবি করছি।

রামগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জামান জানান, শিক্ষার্থী কামরুল হাসান শুভর মৃত্যুর ঘটনায় শাফায়েত হোসেন ও মোস্তফা কামাল নামের দুই শিক্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X