যশোর ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯

যশোরে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার । গ্রাফিক্স : কালবেলা
যশোরে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার । গ্রাফিক্স : কালবেলা

যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এদের মধ্যে গতকাল মঙ্গলবার ৯ জনকে যশোর সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়েছে, পুলিশ গোপন সূত্রে জানতে পারে সরকারের চলমান উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসে হামলা, গাড়ি ভাঙচুর, ক্ষতিসাধনসহ জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত ইসলামীর কতিপয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক হামলা করার জন্য লাঠিসোঁটা, ইটপাটকেল ও ককটেল/বোমা নিয়ে অবস্থান করছে।

এ সময় এস আই সাইদুর ফোর্সসহ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষুদ্ধ বিএনপির নাশকতাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে দিগ্বিদিক ছুটাছুটি করে পালানোর চেষ্টা করে। একপর্যায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তার আসামিদের কাছ থেকে বোমা, লাঠি, ইট উদ্ধার করা হয়। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১০

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১১

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১২

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৪

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৫

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৭

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৮

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৯

ছেলের হাতে বাবা খুন

২০
X