ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৩

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর ইমাদপুর কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত ও পথচারী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধারকারী দল জানায়, বাসচালক আব্দুল বাসেতকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান তিনি। অন্যদিকে, সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত পথচারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ফুলপুর পৌরশহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের সামনে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি গাড়িরে সঙ্গে শেরপুরগামী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডে ৯ জনকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত পথচারীর পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X