আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তার চরে হবে স্মার্ট গ্রাম

নদী গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরিত করতে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
নদী গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরিত করতে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

জননিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে ও আনসার ভিডিবির আয়োজনে লালমনিরহাটের আদিতমারীর তিস্তার চরের গ্রামকে স্মার্ট গ্রাম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে মহিষখোচা দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদ্রাসা হলরুমে মতবিনিময় সভায় নদী গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরিত করতে স্থানীয়দের মতামত নেওয়া হয়। সারা দেশের মধ্যে ১১টি গ্রামের মধ্যে তিস্তার তীরবর্তী গোবর্ধন এলাকা বেছে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব জোসেফা ইয়াসমিন, আনসার ভিডিবি সদর দপ্তরের উপপরিচালক ফয়সাল আহমেদ জনসাধারণের সুযোগ সুবিধা ও সমস্যার কথা শোনেন। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্মার্ট গ্রামের ধারণাপত্রের আলোকে বিভিন্ন গ্রামের পুরুষ-নারীদের তিন ধাপে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করবে। আত্মকর্মসংস্থান তৈরিতে আনসার ও ভিডিপি ব্যাংক থেকে বিভিন্ন ঋণ দেওয়া হবে। এ ছাড়াও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করাসহ গ্রামের বিভিন্ন সামাজিক কাজকর্ম, বনায়ন, স্যানিটেশন, বাল্যবিবাহ রোধ, কুসংস্কার ও গুজব রোধে কাজ করবে।

এতে খামারি, সেলাই প্রশিক্ষণ, ওয়েল্ডিং, মেকানিক্স, ফ্যাশন ডিজাইন, মোটর ড্রাইভিং, মেশিনারিজ, সোয়েটার মেশিন, ওভেন অপারেটিং ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে।

মতবিনিময় সভায় জানানো হয়, সারা দেশের মধ্যে ১১টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে এই প্রকল্পের আলোকে। এর মধ্যে গোবর্ধন এলাকায় প্রকল্প বাস্তবায়নে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট ২৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠুন চন্দ্র সেন, মহিষখোচা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শারওয়ার আলম, দক্ষিণ বালাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আক্তারুজ্জামান, মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১০

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১১

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১২

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৩

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৫

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৬

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৭

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৮

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৯

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

২০
X