কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় সিসি ব্লক ধসে শিশুসহ নিহত ২, আহত ৪

ভোলায় সিসি ব্লক ধসে শিশুসহ দুজন নিহত। ছবি : কালবেলা
ভোলায় সিসি ব্লক ধসে শিশুসহ দুজন নিহত। ছবি : কালবেলা

বরিশালের ভোলায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে লাইজু বেগম নামের এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নছির আহাম্মদের মেয়ে। তবে নিহত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও জেলেরা নদীতে মাছ ধরে ব্লকের সাথে নৌকা বেঁধে রাখে। দুপুরের দিকে তালতলা লঞ্চ ঘাটের পাশে সিসি ব্লক ঘেঁষে একটি মাছ ধরার ট্টলার নোঙ্গর করা হয়।

পরে সেখান থেকে জেলেরা মাছ নিয়ে মৎস্য ঘাটে যাওয়ার সময় লাইজু বেগম (৩৮) বাঁধের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ চাইছিলেন। তখনই হঠাৎ ব্লক ধসে যায়। এতে ওই নারী ও এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা এ সময় কয়েকজনকে নদী থেকে উদ্ধার করেন। তবে নিখোঁজের সংখ্যা এখনো জানা যায়নি। এ ছাড়াও ব্লক ধসের ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

এ ঘটনায় ভোলা মডেল থানার ওসি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরির একটি টিম সম্মিলিতভাবে কাজ করছে। যারা এখনো নিখোঁজ তাদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে, যা বললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১০

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১১

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৩

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৫

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৬

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৭

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৮

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৯

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

২০
X