বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে সংঘর্ষ। ছবি : কালবেলা
জমি নিয়ে সংঘর্ষ। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জের দক্ষিণ কুশল নগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে শামীম মিয়া (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সঙ্গে তার চাচা সাইফুল ইসলামের আগের থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ৩ অক্টোবর সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগনের চারা রোপণ করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়ে। সংঘর্ষে প্রতিপক্ষের মারা টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শামীম মারা যায়। সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X