লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে শৌচকাজ করার সময় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশের সরকারি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের পাশে শৌচকাজ করতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, রাত ৮টার দিকে মো. সাইফুল ইসলাম (৩২) নামের ওই শিক্ষক শৌচকাজের জন্য রেললাইনের পাশে বসেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন এলে পূর্ব পাশ থেকে লাফিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তিনি ট্রেনের বাম্পারে আটকে যান। প্রায় ২০ গজ দূরে খাদ্য গুদামের সামনে পড়ে তার বাম হাত ও মাথার কিছু অংশ কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁয়ের নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল জানান, নিহত মো. সাইফুল ইসলাম এ বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন। তিনি খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম আউশপাড়া গ্রামের মাস্টার সুলতান আহমেদের ছেলে।

রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুল আলীম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম জানান, রাত সোয়া ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X