মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

ইন্দোনেশিয়া থেকে আসা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়া থেকে আসা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি লুনা রোসা মোংলাবন্দরে ভিড়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৪ হাজার ২শ টন কয়লা নিয়ে গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া মোয়ারা পান্থাই বন্দর ছেড়ে আসে এমভি লুনা রোসা।

এরপর লাইবেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় মোংলাবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। তারপর বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে সঙ্গে সেটি লাইটারেজে (নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রটির গোডাউনে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলাবন্দরে এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X