সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

স্বর্ণের বারসহ আটক ব্যক্তি। ছবি : সংগৃহীত
স্বর্ণের বারসহ আটক ব্যক্তি। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কাকডাংগা সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে অধিনায়ক কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় চান্দুরিয়া বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় ঝাউডাংগা থেকে কাকডাংগা সীমান্তের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন মো. আরশাদ আলী (৫৪)-কে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করায় অভিযুক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X