রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চাঁদাবাজি মামলার তদন্ত চেয়ে স্মারকলিপি প্রদান

রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন কালবেলার দুই প্রতিনিধি। ছবি : কালবেলা
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন কালবেলার দুই প্রতিনিধি। ছবি : কালবেলা

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের কাছে দৈনিক কালবেলা বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার উচ্চতর তদন্তের জন্য স্মারকলিপি প্রদান করেছেন দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের অফিস কক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় কালবেলার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দৈনিক কালবেলা বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেলের নামে বালিয়াকান্দি থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। রিয়াদ হোসেন রুবেল জনগুরুত্বপূর্ণ একটি সংবাদ সংগ্রহ করে দৈনিক কালবেলায় গত ২ সেপ্টেম্বর ‘চাঁদা দিতে অস্বীকৃতি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ’ এই শিরোনামে এবং গত ৪ সেপ্টেম্বর ‘স্বর্ণ ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায় করল আওয়ামী লীগ নেতা’ এই শিরোনামে ভিডিও নিউজ ও পত্রিকায় সংবাদ প্রকাশ করে। আর এই সংবাদ প্রকাশিত হওয়ায় বাদী মো. ইকরাম মোল্লা নিজের অপরাধ আড়াল করার জন্য ক্ষিপ্ত হয়ে রিয়াদ হোসেন রুবেলের নামে মিথ্যা মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ সুপার বরাবর এ আবেদন করা হয়।

এ বিষয়ে কালবেলা বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল বলেন, কিছুদিন পূর্বে সংবাদ প্রকাশের জের ধরে ইকরাম মোল্লা নামে একজন আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে এবং আমার ওপর হামলা করে। হামলায় আমি গুরুতর আহত হয়েছি। আমার সংবাদকর্মীরা দ্রুতই আমাকে হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় ওই দিনেই আমি নিজেই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করি। ইকরাম মোল্লা, আরিফ মোল্লাসহ দুই থেকে তিনজন অজ্ঞাত করে অভিযোগ দায়ের করি। মামলা থেকে বাঁচতে ও আমাদের হয়রানি করতে আমার নামে মিথ্যা মামলা করেছে।

দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন বলেন, আমরা আশা করি এই মামলার সুষ্ঠু তদন্ত হলে রিয়াদ হোসেন রুবেল নির্দোষ প্রমাণিত হবে এবং এ বিষয়টি সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছি।

এ ব্যাপারে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ কালবেলাকে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং পুলিশের তদন্ত চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X