চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭। ছবি : কালবেলা
হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭। ছবি : কালবেলা

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক দাসকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব ৭।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক দাস আনোয়ারা থানার কৈনপুরা গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, নিহত আশফাক কবির সাজিদ নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। পড়াশোনার কারণে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে সাজিদের সঙ্গে তার বন্ধু ফারদিন হাসান এবং স্থানীয় কয়েকজন কিশোরের বিরোধ তৈরি হয়।

গত ১২ এপ্রিল বিকেলে ফারদিনের সঙ্গে দেখা করতে গেলে সাজিদকে কিশোর গ্যাং-এর সদস্যরা মারধর করে। একপর্যায়ে তাকে ভবনের ৮ম তলার লিফটের খালি গর্তে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিক দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

শিশুশ্রম, শীর্ষে রাজশাহী বিভাগ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

১০

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ 

১১

আপনার সিভি খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়োগকর্তারা যে ৮ বিষয় লক্ষ্য করেন

১২

ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

১৩

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৪

বাজেটে মূল্য কমবে যেসব পণ্যের

১৫

শিক্ষার্থীদের তোপের মুখে এনসিপি নেতা অবরুদ্ধ 

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ পরিবর্তন

১৭

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

কয়লা আমদানিতে বাড়তে পারে শুল্কছাড়ের মেয়াদ

১৯

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত?

২০
X