নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্যাংশন বা ভিসানীতি নিয়ে সরকারের মাথাব্যথা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
নেত্রকোনায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

আমেরিকার স্যাংশন বা ভিসানীতি এগুলো থাকবেই, এগুলো আগেও ছিল, এখনো আছে, এগুলো নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। আমেরিকা আগেও কাউকে সহজে ভিসা দিত না, তাই নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগরে ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী পুলিশ বাহিনীকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে বলে উল্লেখ করে বলেন, মানুষ এখন পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বলে মনে করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই খেয়াল রাখেন দেশের শান্তি শৃঙ্খলা যেন অটুট থাকে। এদেশে জঙ্গি সন্ত্রাসের যেনো আর উত্থান না ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলম সহ অন্যরা।

পরে মন্ত্রী আদর্শ নগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন। পরে মহা বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতনসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১০

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১১

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১২

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৩

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৫

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১৬

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১৭

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

১৮

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

১৯

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X