বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে নিয়ে সেই পোস্ট সরিয়ে নিলেন আ.লীগ নেতা

আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার। ছবি : কালবেলা

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার ৪৮ ঘণ্টা আগে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন বাউফলের সেই আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ তাকে শোকজও করেছে। শুক্রবার (৬ অক্টোবর) জেলা আওয়ামী লীগের এই সভা অনুষ্ঠিত হবে। সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের একাধিক নেতা।

নিজের বহিষ্কারাদেশ ঠেকাতে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার নিজের ফেসবুক আইডি থেকে খালেদা জিয়াকে নিয়ে দেওয়া সেই ফেসবুকে পোস্টটি সরিয়ে নিয়েছেন।

পোস্ট দেওয়ার পাঁচ দিন পর মোতালেব হাওলাদার তার ফেসবুক আইডি থেকে তা মুছে দিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, হাইকমান্ডের চাপের মুখে পড়ে ওই পোস্ট ডিলিট করেছেন তিনি। এর আগে পোস্টকে কেন্দ্র করে তাকে বহিষ্কারের দাবিও করেছেন উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

গত ৩০ সেপ্টেম্বর মোতালেব হাওরাদার তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক’ ব্রাকেটে তিনি মন্তব্য না করার জন্য অনুরোধও করেন।

মুহূর্তের মধ্যে ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। বিএনপি নেতারা তাকে সাধুবাদ জানালেও নিজ দলের নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়েন ওই আওয়ামী লীগ নেতা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবিও ওঠে। এ ঘটনায় ০২ অক্টোবর তিন দিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশও দেন জেলা আওয়ামী লীগ।

দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার স্থানীয় এমপির বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন। গত উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও তার দলীয় সমর্থনে স্ত্রী রেহেনা মোতালেব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ছেলে মাহমুদ বগা ইউপি চেয়ারম্যান হন। গত দুই বছর আগে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সম্পর্কে ফাটল ধরে।

খালেদা জিয়াকে নিয়ে নিজের বক্তব্যে প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আমি সংগঠনবিরোধী কোনো বক্তব্য দেইনি। মানবিক দিক থেকে খালেদা জিয়ার চিকিৎসার কথা বলেছি। এখন দল যে সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গেই একমত।’

তবে গত বুধবার ফেসবুক পোস্ট ডিলিট করার পর তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘তিনি দলের সাধারণ সম্পাদক হয়ে এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে পারেন না। তাই তাকে সংগঠনের নিয়মানুযায়ী প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X