কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

উকিল সাত্তারের ছেলে কিনলেন আ.লীগের মনোনয়ন ফরম

মাইনুল হাসান তুষার। ছবি : সংগৃহীত
মাইনুল হাসান তুষার। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।

এ বিষয়ে মাইনুল হাসান তুষার বলেন, ‘আজকে (শনিবার) সকালে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ওনাদের (আওয়ামী লীগ) কল পেয়েই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি।’

সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার গত ৩০ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উকিল আব্দুল সাত্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন তিনি। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। পরে সংসদ থেকে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন। এরপর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ অক্টোবর, মনোনয়ন বাছাই ১২ অক্টোবর, প্রত্যাহার ১৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১০

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১১

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১২

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৩

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৪

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৫

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৬

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৭

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৮

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৯

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

২০
X