মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রহম আলী। ছবি : কালবেলা
সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রহম আলী। ছবি : কালবেলা

বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রহম আলীকে গ্রেপ্তার করেছে ব্যাব।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব -৬ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক রহমত আলী (২০) রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রামপাল থানার বড় দুর্গাপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনের মধ্যে রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাসেল শেখ রামপাল উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেনের ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী এ সময় পলাতক ছিল।

র‌্যাবের মিডিয়া সেল জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, র‌্যাব সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে গ্রেপ্তার করে শনিবার রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট আদালতে পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা সোহেল নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১০

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১১

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১২

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৩

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৫

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৬

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৭

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৮

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৯

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

২০
X