কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০২:৩১ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

আদনান রকি জোবান ও মালয়েশিয়ান তরুণী লায়লা মিয়া আব্দুল্লাহ। ছবি : কালবেলা
আদনান রকি জোবান ও মালয়েশিয়ান তরুণী লায়লা মিয়া আব্দুল্লাহ। ছবি : কালবেলা

প্রেমের টানে মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে এসেছেন লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) নামে এক তরুণী। জেলার নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জোবানের (২৬) সঙ্গে সাত মাসের প্রেমের সম্পর্কের পর নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন লায়লা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে বারোটায় জোবান কালবেলাকে জানান, পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের পরিণয় ঘটে।

জোবান বলেন, লায়লা স্টুডেন্ট এখনও লেখাপড়া করছে। আমাদের সাত মাসের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে বিয়ে করবে আমাকে। তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসি। শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। ইতোমধ্যে লায়লার বোন মালয়েশিয়ায় চলে গিয়েছে। আগামী ২১ অক্টোবর আমরাও মালয়েশিয়া চলে যাব।

দামপাড়া গ্রামের নাঈম মিয়া বলেন, তাদের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। দেশে ফিরে এসে হাওড়ে মোটরসাইকেল দিয়ে দুজনের ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করেছে।

দামপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ বলেন, জোবান মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে লায়লার সঙ্গে পরিচয় সূত্রে প্রেমে রূপ নেয়। লায়লা তার পরিবারের সদস্যদের নিয়ে আদনান রকির বাড়িতে আসেন। শুক্রবার (৬ অক্টোবর) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে।

দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রেম ও বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X