মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ট্রাকচালক ও হেলপার হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

জেলা ও দায়রা জজ আদালত, মানিকগঞ্জ। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত, মানিকগঞ্জ। ছবি : কালবেলা

মানিকগঞ্জে ট্রাক ডাকাতি করে চালক ও হেলপারকে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

সোমবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামির বিরুদ্ধে পেনাল কোডের ২০১ ধারার অপরাধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার ৩ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামের বদর উদ্দিন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের মো. ইসলাম ওরফে কালু, একই গ্রামের ইয়াকুব আলী শেখ ও গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামের বিল্লাল শিকদার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাবু মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার কলমা গ্রামের শাহ আলম, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের বাবুল শেখ, সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া উপজেলার মধুপুর গ্রামের শাহাদাৎ হোসেন ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের আখের আলী।

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালে ৬ আগস্ট সাতক্ষীরা জেলার ভোমরাস্থল বন্দর থেকে পাথার নিয়ে ট্রাকচালক জয়নাল (৪০) ও হেলপার রুবেল (২৮) গাজীপুর জেলার শ্রীপুর যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে আসামিরা মানিকগঞ্জ থেকে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর ট্রাকচালক জয়নাল ও হেলপার রুবেলকে হত্যা করে তাদের লাশ রাতেই মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখৈড়া ব্রিজের কাছে ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরের দিন ৭ আগস্ট ঘিওর থানা পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে।

পরে নিহতের স্বজনরা তাদের লাশ শনাক্ত করেন। এরপর ট্রাকচালক জয়নালের ভাই হারুনার রশিদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।

আলোচিত এই হত্যার মামলাটি প্রথমে ঘিওর থানার এসআই এনামুল হক ও পরে মামলাটি তদন্ত করেন ডিবির এসআই আব্দুস সালাম। মামলাটি তদন্ত শেষে ৯ জনকে আসামি করে গত ২০১১ সালে ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা বিভিন্ন সময় আদালত থেকে জামিন নিয়ে পলাকত ছিলেন।

এই মামলায় রাষ্ট্র পক্ষে এপিপি মথুর নাথ সরকার ও আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X