ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

করতোয়া নদী থেকে ডুবে যাওয়া মামুন শেখের মরদেহ উদ্ধার করে ফিরছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : কালবেলা
করতোয়া নদী থেকে ডুবে যাওয়া মামুন শেখের মরদেহ উদ্ধার করে ফিরছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে মাছ ধরতে এসে মামুন শেখ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

এর আগে দুপুর অনুমান দেড়টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালুপাড়া ঘাটে মাছ ধরা শেষে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তিনি।

প্রত্যক্ষদর্শী সাজু নামের একজন জানান, পাশেই তিনি জাল দিয়ে মাছ ধরতে ছিলেন। এ সময় মামুন নামের ওই যুবক সেও মাছ ধরতে ছিল। মাছ ধরা শেষে গোসলের জন্য নদীতে নামলে সে ডুবে যায়। পরে সে আর না উঠলে আশপাশের লোকজনকে সাথে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, খরব পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে বিকেল ৫টায় নিখোঁজ ওই যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, সুরতহাল শেষে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X