টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

১০টি মাছ বিক্রি হলো ৭ লাখ টাকায়

পোপা মাছ। ছবি : কালবেলা
পোপা মাছ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়া ১০টি পোপা মাছ ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের উপকূলে স্থানীয় জেলে আবদুল গণির কাছ থেকে টেকনাফের এক ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলে আব্দুল গণি।

তিনি বলেন, মাছ ১০টি টেকনাফের এক ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকায় বিক্রি করেছি। মাছগুলোর একেকটির ওজন ১২ থেকে ২০ কেজি ছিল। প্রথমে ২০ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু এত টাকা দিয়ে কেউ কিনতে না চাওয়ায় শেষ পর্যন্ত ৭ লাখ টাকায় ছেড়ে দিলাম।

সোমবার ভোর রাতে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারে মাছগুলো ধরা পড়ে। সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। ট্রলারের মাঝি ওসমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলা হয়। ভোরে জাল টানতে গিয়ে দেখা যায়, বড় বড় কালো পোয়া মাছ আটকা পড়েছে জালে। সেখানে মাছটির দাম হাঁকানো হয় ১৭ লাখ টাকা।

মাছ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা জানান, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পুরুষ কালো পোপা মাছের দাম এত বেশি।

টেকনাফে উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার বলেন, নাফ নদীর মোহনায় ও বঙ্গোপসাগরে এই মাছ পাওয়া যায়, মূলত সাগরে ৬৫ দিন এবং ২২ দিন জেলেরা সরকারের নিয়মনীতি মেনে চলার কারণে সাগরে বিভিন্ন প্রকার মাছ বৃদ্ধি পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১০

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১১

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১২

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৪

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৫

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৬

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৭

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১৮

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৯

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

২০
X