জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা চাঁদ কারাগারে

বিএনপি নেতা চাঁদকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা
বিএনপি নেতা চাঁদকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জামালপুরে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের আদেশ এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোমবার (৯ অক্টোবর) সকালে তাকে জামালপুর জেলা জজ আদালতে হাজিরা করা হলে দ্রুত বিচার আদালতের বিচারক তানভীর আহমেদ এ আদেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, জামালপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আক্রমণাত্মক বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করেছেন এমন অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের নামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আবু সাঈদ চাঁদ আদালতে হাজিরা দিতে আসলে এ মামলার তদন্তকারী সংস্থা চাঁদকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত তাদের আদেশ মঞ্জুর করেন এবং আসামি চাঁদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় জামিনে থাকা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন আদালতে হাজিরা দিলে আদালত তাদের জামিন বহাল রাখেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুটিয়াতে এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এ ঘটনার পরে জামালপুর জেলা বিএনপির এক জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করেন। এমন অভিযোগে গত ২৩ মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আললসহ বিএনপি-জামায়াতের ৭ জন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১২

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৪

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৬

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৭

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৮

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৯

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

২০
X